২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রোহিঙ্গা ফেরাতে না পারা হতাশার : জাতিসংঘ

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

রোহিঙ্গাদের কাউকে ফেরত পাঠাতে না পারাটা হতাশাজনক বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গেয়েন লুইস।কিন্তু রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারে পরিবেশ ফেরাতে ও তাদের জন্য তহবিল বাড়ানোর জন কাজ করার কথাও জানান তিনি।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের অ্যাসোশিয়েশন-ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।গোয়েন লুইস বলেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের সসম্মানে ও নিরাপদে ফিরিয়ে নিতে হবে। এ লক্ষ্যে জাতিসংঘ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।তিনি বলেন, জাতিসংঘ ও বাংলাদেশ একটি সহযোগিতার ডকুমেন্টস তৈরি করেছে, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি।বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তার সহযোগিতা অব্যাহত রেখেছে, যা বিশ্বে শান্তি রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে বলেও জানান তিনি।আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত।তারা সহযোগিতা চাইলে করা হবে, এ বিষয়ে জাতিসংঘের নিজস্ব কোনো ম্যান্ডেট নেই।গেয়েন লুইস বলেন, নির্বাচন নিয়ে জাতিসংঘ কোনো প্রকার কথা বলতে পারে না। কারণ এটির জন্য জাতিসংঘের কোনো ম্যান্ডেট নেই। এটা সম্পূর্ণ সরকারের বিষয়। তবে রাজনৈতিক সংঘর্ষ না ঘটার বিষয়ে আমরা আহ্বান জানাই। যেকোনো সংকট উত্তরণে ডায়ালগের কোনো বিকল্প নেই। সেটা রাজনীতি বা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যাই হোক না কেন।

আর এক প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন, রোহিঙ্গাদের জন্য আসা ৯৩ শতাংশ টাকা তাদের জন্য খরচ হয়।এ সময় আরও বক্তব্য দেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন।