২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:১৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রোববার রাত থেকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ | আপডেট: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

পৌষ শুরু হতে না হতেই কমতে শুরু করেছে তাপমাত্রা। কনকনে বাতাসে উত্তরে নামছে রাতের তাপমাত্রা। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে উত্তরাঞ্চলের লালমনিরহাট ও পঞ্চগড় জেলায়।

এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (১৯ ডিসেম্বর) সেই তাপমাত্রা আরও কমে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রিতে নামতে পারে। শুরু হতে পারে এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।

অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, রোববার দিবাগত রাতে তাপমাত্রা অনেক কমে যেতে পারে। মঙ্গলবার পর্যন্ত বিরাজ করতে পারে এ অবস্থা। বুধবার থেকে দিনের তাপমাত্রা আবার হয়তো কিছুটা বাড়বে।

সাধারণত কোনো বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। তাপমাত্রা ৬-৮ ডিগ্রি থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ আর তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক-দুটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়াও এই সময়ে দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

উল্লেখ্য, শনিবার ঢাকায় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।