২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রোববার থেকে বুস্টার ডোজ, দেওয়া হবে ফাইজারের টিকা

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ | আপডেট: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মহাখালীর বিসিপিএসে রোববার সকালে বুস্টার টিকার কার্যক্রম শুরু করা হবে। শুরুর দিকে বয়স্ক এবং ফ্রন্টলাইনাররা এই ডোজের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। পর্যায়ক্রমে টিকা গ্রহীতার সংখ্যা বাড়তে থাকবে। বুস্টার ডোজে ফাইজারের টিকা দেওয়া হবে। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর উপজেলার মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহাখালী বিসিপিএসে বুস্টার ডোজের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী দিনে ১০০-২০০ মানুষকে টিকা দেওয়া হতে পারে। এরপর পর্যাক্রমের সারা দেশেই বুস্টার ডোজ চলমান থাকবে। মন্ত্রী বলেন, দুই ডোজ টিকা যারা দিয়েছে আর তাদের টিকা দেওয়ার বয়স ছয় মাস হয়েছে তাদেরকে এই বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া যারা ষাটোর্ধ্ব তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে। ।   বুস্টার ডোজের এ টিকা কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি আরও বলেন, টিকার কোন অভাব হবে না। ফাইজারের টিকাই আপাতত বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। কারণ এটিকে ডাব্লিউএইচও অনুমোদন দিয়েছে। কয়েক লাখ ফাইজারের টিকা আমাদের হাতে আছে। এবং আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। এর মধ্যে ১১ লাখ টিকা দিয়েছি এবং হাতে আরও ৫ কোটি টিকা আছে। মন্ত্রী বলেন, ওমিক্রন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ওমিক্রন থেকে আমাদের বাঁচতে হবে। এজন্য সকলকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। ওমিক্রন রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদেশ থেকে যারাই দেশে আসবে, তাদের ৪৮ ঘণ্টা আগে করোনার টেস্ট করে আসতে হবে। প্রবাসীদের অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে।