২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

রূপগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি শান্তি সমাবেশ করেছে। ১৩সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে। ডহরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রসূল। সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক মাহফুজ আহম্মেদ, জেলা কৃষকদলের সভাপতি শাহিন মিয়া, তারাবপৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু মাছুম, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, তারাবো পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক হাফিজুর মিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূল করতে হবে। বিএনপিতে কোন অপরাধীর জায়গা নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সংখ্যলঘু, ব্যবসায়ী ও শিল্পপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের জানমাল নিরাপত্তায় সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবেই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। পরে বিক্ষোভ মিছিল তারা আড়াইহাজার-রূপগঞ্জ সড়কের ডহরগাঁও এলাকা প্রদক্ষিণ করে।