২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে নাশকতার উদ্দ্যেশ্যে গোপন বৈঠকের সময় জেলা জামায়াতের আমীর মমিনুল হক সহ ১৫ জন নেতাকর্মীক আটক

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ | আপডেট: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার উদ্দ্যেশ্যে গোপন বৈঠকের সময় জেলা জামায়াতের আমীর মমিনুল হক সহ ১৫ জন নেতাকর্মীক আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০টি তাজা ককটেল লাঠিসোটা ও ইসলামী জিহাদ বই।

পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার কেরাবো দেওয়ান বাড়ির মসজিদের সামনে জামায়েত শিবিরের নেতারা সমবেত হন। তারা সম্মেলনের নামে রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা মূলক প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জেলা জামায়াতের আমীর মমিনুল হক, রূপগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাহফুজুল ইসলাম, জামায়েত নেতা আবু বক্কর সিদ্দিকী, দেলোয়ার, রকিবুজ্জামান, জাকির হোসেন, শহিদুল্লাহ, হাজী শহিদুল্লাহ, মজিবুর রহমান, আব্দুল সাত্তার, এড.ইসরাফিল হোসেন, এড. ওসমান খান,নূরের আলম,শহিদুল্লাহ ও খায়রুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা জমায়েতে ইসলামীর বিভিন্ন পদধারী সক্রিয় নেতা। পরে তাদের দেখানো স্থান থেকে ৪টি মোটরসইকেল ও মোটরসাইকেলে রাখা ৪টি ব্যাগে ২০টি তাজা ককটেল, বিভিন্ন স্থানে রাখা ২৪টি লাঠি ও ইসলামী জিহাদি বই উদ্ধার করে। এ ব্যাপারে ভোলাবো পুলিশ কেন্দ্রের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর শনিবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়।
আদালতে প্রেরণেরও পর পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৪ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য্য করে আসামীদের কারাগারে প্রেরন করেন।