২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে পণ্যের দাম কমতে পারে : বাণিজ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ | আপডেট: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডলারের ভ্যালু যত দিন পর্যন্ত ঠিক হবে না, তত দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে না। পণ্যের দামে ঊর্ধ্বগতির প্রভাব থাকবেই। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে এসব পণ্যের দাম কমতে পারে।আজ বুধবার (১৪ ডিসেম্বর) রংপুর নগরীর ঈদগাহ মাঠে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, শীতে এবার বিভিন্ন ধরনের শাক-সবজি, এমনকি পেঁয়াজের দামও অনেক কমেছে। তবে যেসব পণ্য আমদানি করতে হয়—বিশেষ করে ডাল, তেল, চিনি—এসব পণ্য গ্লোবাল মার্কেটে যে দামে বিক্রি হচ্ছে, সেই দাম কমার সম্ভাবনার কথা বলা মুশকিল। বিশ্ববাজারে এসব পণ্যের দাম কখনও কমছে আবার কখনও বেড়ে যাচ্ছে। এটা ঠিক হতে আরও সময় লাগবে।মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত টিসিবির মাধ্যমে আমাদের বিভিন্ন পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, রাজপথে কেউ কাউকে উঠায় দেবে, সেটা সম্ভব না। বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের নির্বাচনে অংশ নিতে হবে। অরাজকতা করে কোনো লাভ হবে না।আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন। এ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, নির্বাচন সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক, এটাই নগরবাসীর আশা। আমিও তাই মনে করি, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক, রংপুরের উন্নয়ন হোক এটাই আমার আশা।