২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:৫৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রামগঞ্জে ফলফলাদি বাগান ও ফসলি জমি কেটে ইটভাটায় মাটি নিতে রাস্তা নির্মান, থানায় অভিযোগ

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

রামগঞ্জে ফলফলাদি বাগান ও ফসলি জমি কেটে ইটভাটায় মাটি নিতে রাস্তা নির্মান, থানায় অভিযোগ

লক্ষ্মীপুর জেলা ক্রাইম রিপোর্টার মোঃ আরিফ হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জে সমেষপুর ও দেহলা কৃষিমাঠ থেকে ইটভাটায় মাটি নিতে সমেষপুর বেজ্জার বাড়ির বৃদ্ধ আবদুল হাই মিয়ার(৯০) ফলফলাদির বাগান ও বিভিন্ন প্রজাতির শাকসবজির জমি জোরপূর্বকভাবে কেটে রাস্তা নির্মান করার অভিযোগ পাওয়া যায় দেহলা গ্রামের মাটি ব্যবসায়ী মিল্লাত হোসেন পাটোয়ারী ও জাকির হোসেনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার সময় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আবদুল হাই বাদী হয়ে রামগঞ্জ থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, দেহলা গ্রামে মৃত জয়নাল আবদীনের ছেলে মিল্লাত হোসেন পাটোয়ারী ও একই গ্রামের মৃত মুসলিম মেস্তুরির ছেলে জাকির হোসেন কৃষিজমি মাটি ইটভাটায় নিতে আবদুল হাই মিয়া ও বিল্লাল হোসেনের ৩০ শত্যাংশ বেগুন, সিম, টমেটো, কাচামরিচ, লাউ ও কুমড়ার ফসলি জমি কেটে পেলে এবং ২০ শত্যাংশ সুপারি ও কলা বাগানের গাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতি করে। তারা অবৈধ ট্রলি ও ঢ্যাম ট্রাক চলাচলের রাস্তা তৈরী করে। বৃদ্ধ বাধা দিলে তারা তাকে গালমন্দ ও মেরে ফেলার হুমকী দমকী দেয়। অভিযোগের বাদী বৃদ্ধ আবদুল মিয়া জানান, আসামীদ্বয়সহ অজ্ঞাত আরো ৪ থেকে ৫ জন দুই দিন আগে সোমবার তার বাগান ও ফসলি জমির উপর দিয়ে মাটি আনা নেওয়ার জন্য রাস্তা নির্মান করার জন্য অনুমতি চায়। তাতে আমি রাজি হয়নি। তাই আজ ভোরে ব্যাপু মেশিন ও ৪ থেকে ৫ জন লোক নিয়ে বাগানের সুপারি গাছ, কলাগাছ ও শাকসবজির কেটে পেলে রাস্তা তৈরী করে। বাধা দিলে তারা আমাকে মেরে টুকরা টুকরা করে পেলবে এবং বাড়িতে থাকতে দিবে না এসব হুমকী দমকী দেয়। তাই থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ করেছি। রামগঞ্জ থানা ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, অভিযোগের আলোকে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা জানান, অভিযোগের আলোকে তদন্ত করে, আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।