২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:১৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রাজধানীতে শীত এসেছে কুয়াশা মুড়িয়ে

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২০

রাজধানীতে সকাল থেকেই শীতের আগমন বেশ ভালোভাবেই অনুভব করছে নগরবাসী। বাংলাদেশের উত্তরবঙ্গে হেমন্তের শুরু থেকেই শীত তার হাতিয়ার কুয়াশাকে সাথে নিয়ে বেশ ভালোভাবেই আধিপত্য করছে  এ বছর।

ইট কাঠ পাথরের নানা রকম সজ্জায় সজ্জিত শহর ঢাকা। জনবহুল এই শহরে গাড়িঘোড়া ও নানান যন্ত্রের নির্গত তাপে গরমকালের পরিবেশ নগরবাসীর কাছে অস্বস্তিদায়ক হলেও শীতের প্রভাব খুব বেশি কাবু করে উঠতে পারেনা। তাপমাত্রার সাথে অনুভবেরও বেশ খানিকটা ফারাক থাকে অনেক সময়ই।

রাজধানীতে আজ ভোরে ঘুম ভেঙ্গেছে যাদের তারা দেখেছে শীতের কড়ানাড়া তাদের ঘরের জানালায়। জানালা দিয়ে তাকিয়ে খুব বেশি দূরে চোখ যেতে দেয়নি শীতের বাহন কুয়াশা। শীতের জোড়ালো অংশগ্রহনটা ভালোভাবেই অনুভব করেছে নগরের মানুষ। সারাদিন কেটেছে শীতল আবহাওয়ার মধ্য দিয়ে। শীতের আকাশে কুয়াশার ঘনঘোর বেড়েই যাচ্ছে।

গতকাল ঠিক এমন সময় ঝুম বৃষ্টি নেমেছিলো নগরে। বৃষ্টির ফোঁটা আর দিনের সূর্য মিলিয়ে গিয়েছিলো একইসাথে। সেই থেকে এখনও বাতাসে শীতের আর্দ্রতা। আজ নগরের মানুষ শীতের পোশাক সঙ্গে নিয়েই বেড়িয়ে পরেছে নানামুখি কাজে।

একথা বলা বাহুল্য যে, বিগত বছরগুলোর শীতের তুলনায় এবছরে শীত বেশ খানিকটাই প্রস্তুতির। সবচেয়ে দুশ্চিন্তার বিষয় করোনাভাইরাস সংক্রমন। তবুও তো জনজীবন থেমে থাকার নয়।

সবার প্রত্যাশা সচেতনতার যায়গা থেকে, সকলের স্বাস্থ্যনিরাপত্তার স্বার্থেই শীতের অন্যান্য পোশাকের সাথে সবার মুখে বাধ্যতামূলকভাবে থাকবে মাস্ক।