২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১১:১৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য হলেন সজীব ওয়াজেদ জয়

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

রংপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে। এতে তিন বছর মেয়াদি (২০১৯-২০২২) কার্যনির্বাহী সংসদের এক নম্বর সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার (৭ ডিসেম্বর) এ কমিটি অনুমোদন করেছেন। উপদেষ্টা পরিষদের ২৭ জন সদস্য ছাড়াও ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি রয়েছেন ১১ জন। বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ২৫ জন। একজন কোষাধ্যক্ষ ও সদস্য রয়েছেন ৩৬ জন।

এর আগে সম্মেলনের এক বছর পর গত ২৯ নভেম্বর পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়। ওই কমিটিতেও সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য করা হয়। গত বছরের ২৮ নভেম্বর রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ওইদিনই রাতে জেলা আওয়ামী লীগের কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে মমতাজ উদ্দিন আহাম্মেদকে সভাপতি ও রেজাউল করিম রাজুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সম্মেলনের এক বছর পর সোমবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।