২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

যে আচরণ করেছে তা পশুও পশুর সাথে করতে পারে না। নারায়ণগঞ্জে জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম মাসুম—-

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

যে আচরণ করেছে তা পশুও পশুর সাথে করতে পারে না। নারায়ণগঞ্জে জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম মাসুম—-

নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম আওয়ামীলীগকে উদ্দেশ্যে করে বলেছেন, তারা জামায়াতে ইসলামীর নেতাকর্মীর সাথে এমন আচরণ করেছে যা পশুও পশুর সাথে করতে পারে না। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা স্বাক্ষি যোগাড় করে মিথ্যা রায় জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছে। দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষনে এটিএম মাসুম আরও বলেন, আমাদের দেশ ৯২ ভাগ মুসলমানের দেশ। এখানে হিন্দু,বৌদ্ধ-খ্রিস্টান আছে। আমরা সবাই মিলে এ দেশে বাস করবো।
একই অনুষ্ঠানে প্রধান বক্তা দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা পালিয়ে গিয়ে জানিয়ে দিলো শুধু দল নয় দেশের প্রতিই তাদের কোন দায়িত্ব নেই। আমরা ধিক্কার জানাই প্রাচীণ দল বলে যারা নিজেদের পরিচয় দেন- দেশের মানুষের প্রতি আপনারা যে তামাশা করেছেন। গণহত্যা শুধু নয় আপনারা যে দায়িত্বহীন বক্তব্য দিয়েছে আপনারা আর কোন দিন বাংলাদেশে দাঁড়াতে পারবেন না।
জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মুহাম্মদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা আমীর মমিনুল হক সরকার সহ অনেকে।