২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

যেকোনও প্রকল্পের বিরুদ্ধে মামলায় সঙ্গে সঙ্গে ব্যবস্থা : প্রধানমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

যেকোনও প্রকল্পের বিরুদ্ধে মামলা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘মামলার কারণে অনেক প্রকল্প বাস্তবায়নে দেরি হয়ে যায়।  মামলা যখনই হবে,উদ্যোগী মন্ত্রণালয় যেনো সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে, যাতে প্রকল্প বাস্তবায়ন কোনোভাবে ব্যাহত না হয়।’

একইসঙ্গে প্রকল্পের কর্মকর্তা বদলি হয়ে চলে গেলেও যাতে প্রকল্প বাস্তবায়নে কোনও সমস্যা তৈরি না হয়, সেদিকে নজর রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মকর্তা চলে যাওয়ায় যাতে প্রকল্প বাস্তবায়নে শূন্যতা তৈরি না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নির্দেশনা দেন বলে সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা সচিব জানান, সিটি করপোরেশনগুলো বা স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর সক্ষমতা বাড়াতে হবে। এজন্য ধীরে ধীরে কীভাবে, কোন প্রতিষ্ঠান কী করবে, কীভাবে অর্গানাইজেশন থাকবে- এটা পুরোটা রিভিজিট করতে হবে।  যদিও ‘ঢাকা সিটি করপোরেশনের পুরো টাকাই সরকারের তহবিল থেকে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিব আরও জানান, একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে পর্যাপ্ত পরিমাণ ব্রিজ, কালভার্ট ও পানি চলাচলের ব্যবস্থা করতে হবে। কোনও ক্ষেত্রে প্রয়োজন হলে রাস্তা এদিক-ওদিক করতে হবে। বিশেষ করে বিল, হাওড়-বাওড় বাঁচিয়ে রাখতে হবে। কারণ, এগুলো আমাদের লাইফ লাইন।এগুলো ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা করে, বিভিন্নভাবে পানি সরবরাহ করে।’ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে তিনি এই নির্দেশনা দিয়েছেন।