২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

যুব উন্নয়নে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কার্যকর পদক্ষেপ : স্পিকার

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুযোগ ও সক্ষমতার সমন্বয়ে যুবসমাজকে কাজে লাগিয়ে দেশ ও জাতি এগিয়ে যাবে। অনুদান ও ঋণের মাধ্যমে সুযোগ তৈরি এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতাবৃদ্ধির মধ্য দিয়ে উভয় কার্যক্রমের সমন্বয় করা হচ্ছে। যুব উন্নয়নে কর্মসংস্থান ব্যাংকের ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কার্যকর পদক্ষেপ বলে উল্লেখ করেন স্পিকার।

স্পিকার আজ পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রংপুরের পীরগঞ্জস্থ কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে প্রশিক্ষিত যুবকদের মাঝে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’-এর চেকবিতরণের ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

এসময় স্পিকার কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে ১০০ যুবকের মাঝে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’-এর চেক, ব্যক্তিগত তহবিল হতে প্রতিবন্ধীদের মাঝে ৩০টি হুইলচেয়ার ও ২টি ট্রাইসাইকেল, ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানশিক্ষকদের মাঝে ক্রীড়াসামগ্রী ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার চেক এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে পীরগঞ্জ উপজেলার ৩০জন অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে ১৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।

স্পিকার বলেন, প্রতিটি ক্ষেত্রে তৃণমূলপর্যায় পর্যন্ত বিভিন্ন ধরণের প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা, জামানতবিহীন ঋণ ও প্রণোদনার মাধ্যমে নারীদের সামনে এগিয়ে আনাসহ দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে কর্মসংস্থান ব্যাংক প্রশিক্ষণসহ নানা কার্যক্রমের মাধ্যমে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরিতে কাজ করছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক তথা সার্বিক উন্নয়নে সুখীসমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সকলের সমন্বিত প্রচেষ্টায় তরুণদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সুযোগ করে দিয়ে প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, তা বাস্তবায়ন করতে হবে।

রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ ফাতেম ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।