২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

যুক্তরাষ্ট্রে ৮ জনকে হত্যা করে বন্দুকধারীর আত্মহত্যা

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ | আপডেট: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানাপোলিস শহরে এক বন্দুকধারীর হামলায় অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এরপর বন্দুকধারী আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের মুখপাত্র জিনে কুক বলেছেন, আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফেডেক্সের একটি ভবনের কাছে ওই ব্যক্তিদের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বৃহস্পতিবার রাতে এখানেই বন্দুক হামলার ঘটনা ঘটেছিল।

স্থানীয় সম্প্রচার মাধ্যম উইশ-টিভিকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ করেই গুলি করতে শুরু করে ওই হামলাকারী। ১০টির বেশি গুলির শব্দ শুনতে পেয়েছেন বলেও জানান ওই ব্যক্তি। এক বিবৃতিতে ফেডেক্স জানিয়েছে, ইন্ডিয়ানাপোলিস বিমানবন্দরের কাছে আমাদের ভবনে মর্মান্তিক এই গুলির ঘটনা সম্পর্কে আমরা অবগত। নিরাপত্তা আমাদের কাছে অগ্রাধিকার। ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানাই।