২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি তরুণ নিহত

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২২ আগস্ট, ২০২২ | আপডেট: সোমবার, ২২ আগস্ট, ২০২২

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন বাংলাদেশি দুই তরুণ। আহত হয়েছেন তাদের আরও তিন বন্ধু। একটি দোকানে আইসক্রিম কিনতে যাওয়ার পথে তারা দুর্ঘটনায় পড়েন।নিউজার্সির বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন শহরে শুক্রবার রাতে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন বস্টনের এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯) এবং অন্যজন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র শাকিল আলী (১৯)।আহতরা হলেন তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) এবং যসোয়া রিভারা (১৮)।

হতাহতরা একটি পিচে ছিলেন, দোকানে আইসক্রিম কিনতে যাওয়ার পথে তাদের সঙ্গে একটি মার্সিডিজ গাড়ির সংঘর্ষ হয় বলে নিউজার্সি রাজ্যের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশ জানিয়েছে।ঘটনাস্থলেই শাহরিয়ারের মুত্যু হয়। পাশের সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পর মারা যান শাকিল। বাকি তিনজন ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর অফিস জানায়, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহত দু’বন্ধুর লাশ রোববার পর্যন্ত মর্গে ছিল। ময়নাতদন্তের পর তাদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।নিহত শাহরিয়ারের মা-বাবা সিলেটের এবং শাকিলের মা-বাবা পাবনা থেকে যুক্তরাষ্ট্রে এসে বসতি গড়েন প্যাটারসন শহরে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম জানিয়েছেন, এই তরুণরা গত বছর প্যাসেইক কাউন্টি টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে গ্র্যাজুয়েশন করে। ৫ বন্ধু একটি দোকানে আইসক্রিম কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।এক সঙ্গে দুই তরুণকে হারিয়ে প্যাটারসন শহরের বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমেছে।নিহত শাহরিয়ার ‘সবুজ বাংলা’ টিভির টেকনোলজি ডিরেক্টর ছিলেন। প্যাটারসন এলাকার কংগ্রেসম্যান বিল প্যাসক্রলের নামে তিনি একটি অনলাইন টিউটোরিং অ্যাপ চালু করেছেন হোমওয়ার্কে সহযোগিতার জন্যে। শাকিল ছিলেন ইউনিভার্সিটিতে ‘ফিউচার বিজনেস লিডারস অব আমেরিকা’র প্রেসিডেন্ট। এটি হচ্ছে ইউনিভার্সিটির নেতৃস্থানীয় একটি কর্মসূচি, যেটি রবোটিক্স এবং ইঞ্জিনিয়ারিং ক্লাবের পরিপূরক।

এদিকে, নিহতদের দাফন এবং আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক সহযোগিতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ৫ জনের বন্ধুরা ‘গো ফান্ড ফর মি’ একাউন্ট খুলেছেন। ৩০ হাজার ডলার সংগ্রহের লক্ষ্যে খোলা এই একাউন্টে রোববার দুপুর পর্যন্ত ২৫৬ জন ছাত্র-ছাত্রী ১৫ হাজার ৫৪৫ ডলার দিয়েছেন।