২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্যসহ নিহত ৪

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মার্কিন কংগ্রেসম্যান জ্যাকি ওয়ালোরস্কি এবং তার দুই কর্মীসহ চারজন নিহত হয়েছেন।

বুধবার (৩ আগস্ট) জ্যাকি ওয়ালোরস্কির অফিস এবং স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।দুর্ঘটনায় ওয়ালোরস্কি (৫৮) ছাড়াও ওয়ালোরস্কির যোগাযোগ পরিচালক এমা থমসন (২৭) এবং আইন প্রণেতার জেলা পরিচালক জ্যাচেরি পোটস (২৮) নিহত হয়েছেন।

ওয়ালোরস্কি একজন রিপাবলিকান, যিনি ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ইন্ডিয়ানার দ্বিতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেছিলেন।

এলখার্ট কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, তিনি যখন অন্য দুজনের সঙ্গে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন তখন অন্য একটি গাড়ি তাদের লেনের দিকে চলে যায়। এতেই দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্য গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন।ওয়ালোরস্কির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এছাড়া ওয়ালোরস্কিকে সম্মানিত জনসেবক হিসাবে উল্লেখ করে শোক জানিয়েছেন কংগ্রেসে তার সহকর্মীরাও।একই সঙ্গে এই নারী কংগ্রেস সদস্যের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পতাকা অর্ধনমিত রাখার কথা জানিয়েছে হোয়াইট হাউস।
খবর দ্য গার্ডিয়ান