২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩০ বছরে ১০ লাখের বেশি লোকের মৃত্যু

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ | আপডেট: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রে একটি নতুন সমীক্ষায় বলা হয়, দেশটিতে বন্দুক হামলায় গত ৩০ বছরে ১০ লাখের বেশি লোকের মৃত্যু হয়েছে। ১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ঘটনায় প্রায় ১১ লাখ ১০ হাজার লোকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে প্রায় ৮৬ শতাংশ পুরুষ।

আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি ওপেন-অ্যাক্সেস মেডিকেল জার্নাল জেএএমএ নেটওয়ার্ক ওপেনে সম্প্রতি প্রকাশিত সমীক্ষায় এ তথ্য তুলে ধরা হয়। অনুসন্ধানে আরও দেখা গেছে, ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রে মৃত্যু হার কমে প্রতি ১ লাখ মানুষের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় প্রায় ১০ জন। ২০১০ সালে এই হার আবার বাড়তে শুরু করে। অবশেষে ৪৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২১ সালে প্রতি ১ লাখে আগ্নেয়াস্ত্রে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৪.৭ জন।সমীক্ষায় দেখা যায়, জাতিগত বৈষম্যের কারণে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট ঘটনায় মৃত্যুর হার বেড়েছে এবং সাম্প্রতিক বছরগুলোয় এই বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে।