২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যা : পুলিশপ্রধানের পদত্যাগ

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ | আপডেট: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ব্রুকলিন সেন্টারে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশ কিম পটার ও শহরের পুলিশপ্রধান টিম গ্যানন পদত্যাগ করেছেন। মঙ্গলবার টিম গ্যানন দাবি করেন, ভুলবশত কৃষ্ণাঙ্গ ডন্টেকে গুলি করেছেন কিম।

শহরের মেয়র মাইক এলিয়ট বলেছেন, ডন্টের মৃত্যুর ঘটনাকে গুরুত্বসহকারে দেখছে কর্তৃপক্ষ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। এদিকে ডন্টের মৃত্যুর পর মিনেসোটার বেশ কিছু জায়গায় বিক্ষোভ শুরু হয়। জারি করা হয় কারফিউ। পুলিশ হেড কোয়ার্টার ঘেরাও করে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও স্ট্রান গ্রেনেড ছোড়ে পুলিশ। প্রসঙ্গত, রবিবার ব্রুকলিন সেন্টার এলাকায় ট্রাফিক নিয়ম ভাঙার কারণে ডন্টের গাড়ি থামানো হয়। এক পর্যায়ে তাকে হ্যান্ডকাফ পরানোর সময় পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছুড়লে তার মৃত্যু হয়। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় অভিযুক্ত শেতাঙ্গ পুলিশ অফিসারের বিচারকাজ চলার মধ্যেই রোববার (১১ই এপ্রিল) পুলিশের গুলিতে এই কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন।