২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ২:১১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মেয়র বানিয়েছেন বলেই আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি-আইভি

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা নারায়ণগঞ্জে ৪ টি পানি শোধনাগার করছি এর মধ্যে একটি ১৯ নং ওয়ার্ডে। এই ১৯ নাম্বার ওয়ার্ডের পানিগুলো আমি ব্রহ্মপুত্র নদ থেকে আনতে চাই। আমি মানুষের জন্য চিন্তা করি আর দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করি। আপনাদের চিন্তাধারার সাথে আমার মিলে যায় আর আমি মানুষের সেবা করতেই কাজ করি, এ জন্যই আপনারা আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আর মেয়র বানিয়েছেন বলেই আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি।

‘আরেকটি শোধনাগার হবে ১৮ নং ওয়ার্ডের শীতলক্ষ্যায়। সেখানে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও মেঘনার মোহনায় যে পরিষ্কার পানি সেখান থেকে আমি নিতে চাই।’

তিনি বলেন, এখানে আমি পানির ট্রিটমেন্ট প্ল্যানও করতে যাচ্ছি আগে ২০ নং ওয়ার্ডে একটি ছিল এটা ৫/৬ বছর আগের করা ছিল যেটায় পানি দেয়ার কথা ছিল ১ কোটি গ্যালন সেখানে আমরা পাচ্ছি ৬০ হাজার গ্যালন। এটি আমাদের প্রয়োজনের তুলনায় কম।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে নাসিক ১৯ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা সড়ক নামকরণ, পায়রা চত্বর সংলগ্ন আরসিসি ড্রেন ও রাস্তা, নতুন পার্ক ও মাঠ, ঘাটলা নির্মান এবং ওয়াসার গভীর নলকূপ স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র।

মেয়র বলেন, এখানে স্কুলের বালু ভরাটের কাজ আমি দিয়ে দিয়েছি। আগামী ৫/৬ মাসের মধ্যে বালু ভরাট হয়ে গেলে ডিজাইন করে ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করা যায় কিনা আমি চেষ্টা করবো। এখানকার জমিটি আমার নয় তবে আমরা সরকারের কাছ থেকে চেয়েছি। যদি তাড়াতাড়ি পেয়ে যাই তবে ভালো না হলেও আমরা জনস্বার্থে এখানে কাজটি করতে চাই আশা করি প্রশাসন আমাদের সহায়তা করবে।

‘হসপিটালের জন্য টেন্ডার আগামী সপ্তাহে হয়ে যাবে এখানে ৫ কোটি টাকা বরাদ্দ আছে। এটি তিনতলা করার কথা ছিল আমি বাড়িয়ে ছয়তলা করেছি।’

তিনি আরো বলেন, আজকে ৩ কোটি ৭০ লাখ টাকার কাজ উদ্বোধন করেছি। কাজের ব্যাপারে কোন আপোষ নাই। কিভাবে মানুষের আরো ভালো করতে পারি সেটি আমার মাথায় কাজ করে। শান্তিনগরে আমি ১৫ কোটি টাকার কাজ করেছি। আপনারা চিন্তা করবেন না, আর কেউকে পান আর না পান আমি আপনাদের পাশে আছি। আমাকে পাবেন এবং কাউন্সিলরকে পাবেন। প্রয়োজনে সব কাউন্সিলরকে আমি নিয়ে আসবো। সরকার অত্যন্ত মানবিক সরকার।

কাউন্সিলরদের নিয়ে মেয়র বলেন, সাগরের জন্য আপনারা কাজ করবেন। সে আপনাদের জন্য নিবেদিত প্রাণ। তার বাবাও আমার বাবার সময় কাউন্সিলর ছিল। সে নির্বাচন করলে আপনারা তার জন্য কাজ করবেন। আমার ৩৬ জনা কাউন্সিলর করোনার সময় যে কি পরিমান পরিশ্রম করেছে তা বলে বুঝাতে পারবোনা। যে দুঃসময়ে মা বাবা ছেলে মেয়ের পাশে এসে দাঁড়ায়নি তখন তারা কাজ করেছে। এদেরকে যদি ভোট না দেন তাহলে সেটি আপনাদের উপর ছাড়লাম।

এতে স্থানীয় কাউন্সিলর ফরসাল মোঃ সাগরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা, ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মোরাদ, মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, নাসিকের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।