২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

‘মেসির হাতে’ বাংলাদেশের পতাকা!

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের উন্মাদনার খবর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। জানতে বাকি নেই লিওনেল মেসিদেরও। তাই বাংলাদেশি ভক্তদের জন্য বিশ্বকাপের মধ্যেই দারুণ উপহার দিলো আর্জেন্টিনা। মেসির হাতে বাংলাদেশের পতাকা যুক্ত একটি ছবি পোস্ট করা হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন প্রফেশনাল ফুটবল লিগের ভেরিফায়েড ফেসবুক পেজে।একই ছবি শেয়ার করা হয়েছে প্রফেশনাল লিগের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকেও। এতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরা উল্লাসিত মেসি মাঠের মধ্যে বাংলাদেশের পতাকা হাতে ছুটছেন।

যদিও দেখেই বোঝা যাচ্ছে, সম্পাদনা (এডিট) করে ছবিতে বাংলাদেশের পতাকা যোগ করা হয়েছে। তবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রণাধীন একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাংলাদেশি সমর্থকদের সম্মান জানানোর এই উদ্যোগকে খাটো করে দেখার সুযোগ নেই।     সম্পাদনা করা ছবিতে হলেও মেসির হাতে বাংলাদেশি পতাকা ও সেটি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রণাধীন ভেরিফায়েড পেজ থেকে পোস্ট হওয়ায় উচ্ছ্বাসিত এ দেশের ভক্তরা।বিশ্বকাপ এলেই মোটামুটি দুইভাগে বিভক্ত হয়ে যান বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। একপক্ষ ব্রাজিল, আরেকপক্ষ আর্জেন্টিনার সমর্থক। এ নিয়ে আগেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে বিশাল প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। ফিফার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে বাংলাদেশে আর্জেন্টিনা-সমর্থকদের উল্লাসের ভিডিও।