২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মুফতিকে বিয়ে করলেন বলিউড তারকা সানা খান

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২০

২০০৫ সালে বলিউডে যাত্রা শুরু হয় মডেল ও অভিনেত্রী সানা খানের। বর্তমানে বলিউডের ক্যারিয়ার ছেড়ে ইসলামের পথে মননিবেশ করেছেন এই তারকা। চলতি বছরের অক্টোবরে বিনোদন অঙ্গনকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি। এবার খবর এলো তার বিয়ের। টাইমন অব ইন্ডিয়া জানায়। ২০১৩ সালে রিয়্যালিটি শো ‘বিগ বস ৬’-এর মাধ্যমে সবার কাছে পরিচিতি পান সানা খান। গ্ল্যামার দুনিয়ায় নিয়মিতই কাজ করে যাচ্ছিলেন তিনি। তবে প্রায় চুপিসারেই বিয়ে করেছেন সানা খান। ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনাসের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। সম্প্রতি সামাজিকমাধ্যমে তাদের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই সানাকে কনে এবং মুফতিকে বরের বেশে দেখা যায়। দু’জন একসঙ্গে কেকও কাটছেন।

গত মাসে ইসলামের পথে ফেরা ও বিনোদন জগত ছাড়ার প্রসঙ্গে সানা খান সামাজিক মাধ্যমে লেখেন, আমি বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছি। এই তারকা জীবনযাত্রা থেকে আমি সবসময়ের মত দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানবতার সেবা করতে আমি আমার স্রষ্টার আদেশ অনুসরণ করার সংকল্প করেছি। আল্লাহর আমার অনুশোচনা কবুল করুন। এছাড়া বিনোদন ক্ষেত্রের কোনও বিষয় নিয়ে তার সঙ্গে কেউ যাতে আর কোনো কথা না বলেন, সে বিষয়ও অনুরোধ জানান তিনি। ২০০৫ সালে ‘ইয়েহি হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় সানা খানের। এটি তেমন সাফল্য পায়নি। এরপর ২০০৮ সালে দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেন তিনি। তবে ‘বিগ বস ৬’-এ যোগ দেওয়ার পরই মূলত তিনি পরিচিত হয়ে ওঠেন। তিনি সালমান খানের ঘনিষ্ঠ বলে বলি পাড়ায় গুঞ্জন রয়েছে। ‘ভাইজান’-এর ‘জয় হো’ সিনেমাতে সানা অভিনয় করেছিলেন।