২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:১৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ইউটিউব থেকে সরলো মান্নার সিনেমা

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

বঙ্গবন্ধুর ইতিহাস বিকৃতির অভিযোগে প্রযোজক-পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, ইউটিউব চ্যানেল এসআইএস মিডিয়ার এম. এন ইস্পাহানি ও লাভা মুভিজের মো. জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর পর অভিযুক্ত চিত্রনায়ক মান্না অভিনীত ‘বীর সৈনিক’ ছবিটি ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকে সরানো হয়েছে।

অভিযুক্ত ছবিটি ২০০৩ সালে মুক্তি পায়। এবং ২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে। ছবিতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী ও হুমায়ুন ফরীদি। ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

গত ৩ সেপ্টেম্বর ইতিহাস বিকৃতির অভিযোগ এনে চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুকে আইনি নোটিশ পাঠিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তান এটিএম মাকসুদুল হক ইমু। তিনি অভিযোগ করেছেন, ঝন্টু পরিচালিত ‘বীর সৈনিক’ সিনেমায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে।

সিনেমাটির প্রচার ও প্রদর্শন স্থগিত চেয়েছেন ইমু অভিযোগ করেছেন, সিনেমাটিতে কোথাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করা হয়নি এবং মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

শুধু তাই নয়, মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমার কোথাও ৭ মার্চের উল্লেখ নেই। এসএস মাল্টিমিডিয়ার ইউটিউবে সিনেমাটি প্রকাশ করা হয়েছে। সিনেমায় অভিনেতা যখন ৭ মার্চের কথা বলেন, ঠিক সেখান থেকেই কিছু অংশ কেটে ফেলা হয়েছে- যা স্পষ্ট দৃশ্যমান এবং উদ্দেশ্যপ্রণোদিত।’

‘কিন্তু ২০০৯ সালে আদালত যে রায় দিয়েছেন, সেটিকে অমান্য করে ছবির সিস মিডিয়া (SIS Media) নামের ইউটিউব চ্যানেলে বিকৃত ইতিহাসের ছবিটির প্রচার চালানো হচ্ছে।  এ জন্যই ছবিটির সঙ্গে জড়িত প্রধান তিনজনকে আদালতের আদেশ অমান্য করায় আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু ও ৭ মার্চের ইতিহাস বিকৃতির সঙ্গেও জড়িত তারা।’ গেল ৩ সেপ্টেম্বর ইমুর পক্ষে নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মোস্তফা কামাল মুরাদ।

এ বিষয়ে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু সময় নিউজকে জানান, ছবিটি বিএনপির সময়ে নির্মাণ করা। সেসময় আমি বঙ্গবন্ধুকে নিয়েই ছবি নির্মাণ করি। তিনি ছাড়া দেশ যেমন স্বাধীন হতো না, তার ৭ মার্চের ভাষণ ছাড়া যেমন জনতা উত্তেজিত হতো না,  যুদ্ধেও যেত না। তেমনি জাতির পিতাকে ছাড়া আমার ছবিটিও হতো না। আমি সবকিছু মিলেই ছবিটি নির্মাণ করি। সেন্সর বোর্ডে ছবিটি জমা দিলাম সেন্সর সনদের জন্য। তখন বঙ্গবন্ধুর ভাষণ থাকায় তারা আমার ছবিটি রিলিজ দেওয়ার জন্য ছাড়পত্র দেবেন না। উপায় ছিল না আমার। কারণ ৮৫ লাখ টাকা ব্যয় করে ছবিটি নির্মাণ করি। সেসময় ছবিটিই ছিল আমার সম্বল। তাই ছবিটি সেন্সর বোর্ডের কথা অনুযায়ী আমি ছাড়পত্র নিতে বাধ্য হয়েছি।

এদিকে  সিস মিডিয়ার এম. এন ইস্পাহানি, যিনি পরিচালক ইস্পাহানি আরিফ জাহান নামেই পরিচিত। তিনি গণমাধ্যমে তিনি বলেন, ‘ছবিটি আপলোড হওয়ার আগে তাতে কী ছিল আমি দেখিনি।  আমি নিজেই বঙ্গবন্ধুরের আদর্শের লোক। আমি শুধু ছবিটির স্বত্ব কিনেছি। তখন জানতাম না এখানে বিতর্কিত বিষয় আছে। আইনি নোটিশ পাওয়ার পর আমরা সেটি ইউটিউব থেকে সিরিয়ে দিয়েছি। প্রয়োজনীয় সংশোধন আনা হবে।’