২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মিয়ানমারে পুলিশের গুলিতে ৫ বিক্ষোভকারী নিহত

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৩ মার্চ, ২০২১ | আপডেট: শনিবার, ১৩ মার্চ, ২০২১

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আরো পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার রাতে ইয়াঙ্গুনের থারকেটা জেলায় এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা থারকেটা পুলিশ কেন্দ্রের সামনে জমায়েত হয়ে জান্তাবিরোধী বিক্ষোভে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবি জানান। সে সময় পুলিশ গুলি চালায়। এতে পাঁচ বিক্ষোভকারী নিহত হন। আহত হন অনেকে।

গত পয়লা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল মিন। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের দমন করতে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ গেছে ৭০ বিক্ষোভকারীর।

মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধারে ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকার চার দেশের নেতারা (কোয়াড নামে পরিচিত) প্রতিশ্রুতি দিয়েছেন এক সঙ্গে লড়াইয়ের।

১৯৮৮ সালে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে ফোন মাও নামের একজন বিক্ষোভকারী নিহত হন। তার মৃত্যুবার্ষীকিতে এবং জান্তা সরকারের বিরুদ্ধে শনিবার বিক্ষোভকারীরা আরও বড় বিক্ষোভের ডাক দেন।

এর আগে, ১৯৮৮ সালে ও ২০০৭ সালে দেশটিতে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক মানুষ নিহত হন। হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।