২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে নির্বিচারে গুলি, নিহত ৭

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে অন্তত সাত আন্দোলনকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে চলা বিক্ষোভে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও দেশটির চিকিৎসক ও রাজনীতিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে।

১ ফেব্রুয়ারি ভোরে দেশটিতে সামরিক অভ্যুত্থান হওয়ার পর থেকে গত চার সপ্তাহ ধরে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে মিয়ানমারের জনগণ।   টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা এ প্রতিবাদ দমাতে শনিবার থেকে কঠোর অবস্থানে যায় দেশটির সামরিক জান্তা।  রোববার মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেও ব্যর্থতার পর পুলিশ গুলি চালায়।   একইদিনে ডাউই শহরে একটি বিক্ষোভ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলে একজন নিহত এবং কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়েও একজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এখানেও সকাল থেকেই বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। মধ্যাঞ্চলীয় শহর বাগোতে পুলিশের দমনাভিযানের মধ্যে অন্তত দুই জন নিহত হয়েছেন বলে একটি দাতব্য সংস্থা জানিয়েছে।   উত্তরপূর্বাঞ্চলীয় শহর লাশিও এবং দক্ষিণাঞ্চলীয় শহর মায়িকেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মিয়ানমারে গত নভেম্বরের নির্বাচনে অং সান সু চির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল জয় পায়। কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে সেনাবাহিনী।  তারা পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে ১ ফেব্রুয়ারি ভোরে সামরিক অভ্যুত্থান করে। এদিন সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সেনাবাহিনী সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে।  এরপর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। সেনাবাহিনী সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। জরুরি অবস্থার মধ্যেই জান্তা শাসন বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশটির জনগণ।