২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:০৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মির্জা কাদের ও বাদলের পাল্টাপাল্টি কর্মসূচি

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার সকালে বসুরহাট রূপালি চত্ত্বরে মির্জা কাদের এবং দুপুরে উপজেলার পেশকারহাট রাস্তার মাথায় বাদল পৃথক পৃথক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা দেন।

সকাল ৬টা থেকে মির্জা কাদের জেলার ডিসি, এসপি, কোম্পানীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার এবং নোয়াখালী ও ফেনীর অপরাজনীতি বন্ধের দাবীতে তার ডাকা হরতালের সমর্থনে বসুরহাট পৌর শহরের বিভিন্ন স্থানে মিছিল করে। সকাল ৭টার দিকে তার নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান নেয় তার নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে পুলিশ ও র‌্যাব লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে বাজারের রূপালী চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে মির্জা কাদের বলেন, শুক্রবার বিকেলে প্রশাসনের সহযোগিতায় সাবেক চেয়ারম্যান বাদল তার নেতাকর্মীদের উপর হামলা করে এবং গুলি করে। এতে তার অর্ধশতাধিক সমর্থক আহত হন। তিনি তার পূর্বের দাবীতে অনঢ় থেকে এসব ঘটনার বিচার দাবী করেন এবং আগামী সোমবার সকালে বসুরহাট পৌর শহরে মানববন্ধন কর্মসূচির ডাক দেন। কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করার নির্দেশও দেন। তবে এ মানববন্ধন দলীয় নয় মির্জা কাদেরের ডাকে হবে বলেও ঘোষণা দেন তিনি। অপর দিকে গত দুই মাসের মতো আবদুল কাদের মির্জা পুরো কোম্পানীগঞ্জকে জিম্মি করে রেখেছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মিজানুর রহমান বাদল। তিনি দাবী করেন, শুক্রবার বিকেলে তার শান্তিপূর্ণ মিছিলে ও তার বাড়িতে মির্জা কাদেরের লোকজন বেপরোয়া গুলি বর্ষণ করেছে। এতে গুলিবিদ্ধসহ তার অর্ধশতাধিক সমর্থক আহত হয়েছেন। মির্জা কাদের একের পর এক অপরাজনীতি করে যাচ্ছেন, দলীয় প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন বাদল। তিনি মির্জা কাদেরের এমন অপরাজনীতির বিরুদ্ধে শাস্তি দাবী করেন এবং এর প্রতিবাদে আগামী সোমবার বসুরহাটে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।