২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১১:৫১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মিরকাদিমে বিস্ফোরণে দগ্ধ মেয়রপত্নীর মৃত্যু

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১০ এপ্রিল, ২০২১ | আপডেট: শনিবার, ১০ এপ্রিল, ২০২১

মুন্সিগঞ্জের মিরকাদিমে মেয়র আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মেয়রপত্নী কানন বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই মো. রবিন জানান, নিহতের শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়েছিল। এর আগে শুক্রবার (০৯ এপ্রিল) তার শারীরিক অবস্থার অবনতি হলে ৭২ ঘণ্টার জন্য লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। এদিকে ওই ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অপর ১২ জনের মধ্যে পৌরসভার এক কর্মকর্তা মনির হোসেনসহ (৫০) দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (৬এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় কাউন্সিলর ও অন্যদের সাথে নিজ বাড়িতে পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে আলোচনায় বসেন মেয়র আব্দুস সালাম। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মেয়রের স্ত্রী কানন বেগম (৪০), দুই প্যানেল মেয়র রহিম বাদশা (৫৫) ও আওলাদ (৪০), কাউন্সিলর দ্বীন ইসলাম, মো. সোহেলসহ যুবলীগ কর্মী তাইজুল (২০), মো. মোশারফ (৬২), মনির হোসেন (৫০), শ্যামল দাশ (৪৫), পান্না(৫০), কালু (৪০), কানন (৪০) ও মহিউদ্দিনসহ মোট ১৩ জন দগ্ধ হন। ঘটনার পরই ১২ জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়েছিলো। বিস্ফোরণের বিষয়টি প্রতিপক্ষের পরিকল্পিত হামলা হতে পারে বলে অভিযোগ তোলেন আহতদের স্বজনর। তবে ঘটনার পর সিআইডির বোমা নিষ্ক্রিয় টিম, ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ ঘটনাস্থলের আলামত পরীক্ষার পর বিস্ফোরণটি বাড়ির গ্যাস লাইনের লিকেজ থেকে হয়েছে বলে নিশ্চিত করেন।