২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৮ শিশুসহ নিহত ১০

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ | আপডেট: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ শিশুসহ দশজন জন নিহত হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে সুবাং জায়ার কাছে এলিট হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ট্রেলার লরি এবং তিনটি গাড়ির সংঘর্ষে আরও সাতজন আহত হয়েছেন। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যরাতের ঠিক আগে দুর্ঘটনার বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল। তারা বলেছে, গাড়ি থেকে ট্রেলার লরিটি তুলতে একটি ক্রেন ব্যবহার করতে হবে যাতে ক্ষতিগ্রস্তদের বের করা যায়। যে গাড়িটি ট্রেলার লরিতে পিষ্ট হয়েছিল তাতে আট শিশুসহ ১০ জন মানুষ ছিল।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক নোরাজাম খামিস জানান, দুর্ঘটনায় ১৭ জন ছিলেন, যাদের মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতরা একজন পুরুষ ও একজন নারী, অন্য আটজন শিশু, যাদের মধ্যে পাঁচজন ছেলে ও তিনজন মেয়ে রয়েছে। নোরাজাম জানান, নিহতরা হলেন নুরুল নাজিয়াহ বুয়ং (৩৭) এবং তার আট সন্তান ও একজন মেকানিক, মোহাম্মদ রাহিমিবিন রোলেক্স (২৭)। শিশুরা ছিল ১০ মাস বয়সী মুহাম্মদ রাইদ ফাতি আবদ রাজাক; পুতেরি নুর আইন সিলওয়ানা আবদ রাজ্জাক, মুহাম্মদ হিদায়াত হাকিমি আবদ রাজ্জাক, মুহাম্মদ রোলকাইজাত রেজকি আবদ রাজ্জাক, মুহাম্মাদ আইজাত সায়াজওয়ান আবদ রাজাক, পুতেরি হিদায়া আবদ রাজ্জাক, রাজাতুল আলিয়া আবদ রাজাক, ১৬ এবং মুহাম্মদ রাজারুল আমিন আবদ রাজ্জাক। সবার মরদেহ শাহ আলম হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- নুরুল নাজিয়ার স্বামী আবদ রাজাক মাজিত এবং তাদের চাচাতো বোন মিমি নাফিসা আবদুল্লাহ; ইহয়াত সুফি শকিপ এবং উম্মি নাসুহা আন্নুয়ার।