২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মালদ্বীপে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ নিহত ১১

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই নারী। এদের মধ্যে ৯ জনই ভারতীয়। স্থানীয় সময় বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।দেশটির ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, মালে শহরের ইস্কান্দার মাগুতে অবস্থিত সেনরোজ নামের একটি বাসার নিচে গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। ভবনটিতে অভিবাসী নারী শ্রমিকরা থাকতেন।

এদিকে প্রতিবেশীরা বলছেন, বাড়িতে প্রায় ২০ জনের মতো বিদেশি ছিলেন। তারা বেশ কয়েকবার ভবন থেকে অনেককে বেরিয়ে আসতে দেখেছেন।মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফায়ার সার্ভিস ও মালদ্বীপ রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ আগুন থেকে এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে কয়েক ঘণ্টা সময় লেগেছে।কর্তৃপক্ষ আগুনের কারণ নিশ্চিত করেনি এবং এখনও এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। বলা হচ্ছে হতাহতের হিসাবে এটি মালদ্বীপে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি।এদিকে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনে প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মামুন পাঠান ঘটনাস্থল ও মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেছেন।