২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মহাখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

রাজধানীর মহাখালীতে রাস্তা পার হওয়ার সময় বিকাশ পরিবহনের একটি বাসের ধাক্কায় এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে।বুধবার রাতে মহাখালী ফ্লাইওভারের ঢালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএসআই আব্দুল আজিজ মোল্লা থাকতেন উত্তরার আবদুল্লাহপুরে। ঢাকার মহাখালী ট্রাফিক বক্সে তিনি দায়িত্ব পালন করছিলেন।গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আজিজ রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় কাকলীর দিকে যাওয়া বাসটি আজিজকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আজিজকে প্রথমে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজের আইসিইউতে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিকাশ পরিবহনের বাসটি তাৎক্ষণিকভাবে জব্দ করে পরে চালক মো. সুজন আলীকে (৪৪) আবদুল্লাহপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে বনানী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।এএসআই আব্দুল আজিজ মোল্লার বাড়ি জয়পুরহাটে। তার তিন ছেলে রয়েছে।