২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১১:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মধ্যপ্রাচ্য ও সিঙ্গাপুরে শিগগিরই বিশেষ ফ্লাইট চালু

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ | আপডেট: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে আগামী ২০ এপ্রিল পর্যন্ত সব ধরনের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে বিশেষ কারনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য শিগগিরই বিশেষ ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  আজ বুধবার (১৪ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সিগুলো পালন করবে। অন্যদিকে, প্রবাসীকর্মীরা কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে ফিরতে পারবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্ল্যান বৃহস্পতিবার (১৫ এপ্রিল) নিশ্চিত করবে। প্রসঙ্গত, দেশে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার। প্রথম দফা লকডাউনের পর ১৪ থেকে ২০ এপ্রিল কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। সরকারের লকডাউন কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে এই সময় সব ধরনের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।