২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মধুচন্দ্রিমা শেষে দেশে ফিরেই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন পূর্ণিমা

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ | আপডেট: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

সবশেষ ২০১৪ সালে পূর্ণিমা অভিনীত সিনেমা ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ মুক্তি পায়। মাঝে পেরিয়ে গেছে ৮ বছর। এরপর ছোট পর্দা ও উপস্থাপনায় ব্যস্ত থাকলেও বড় পর্দায় দেখা যায়নি পূর্ণিমাকে।আট বছর পর এবার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে চলেছেন পূর্ণিমা। সরকারি অনুদান পাওয়া ‘আহারে জীবন’ নামের চলচ্চিত্রটি নির্মাণ করবেন ছটকু আহমেদ। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা। হানিমুন থেকে ফিরে সিনেমাটির নির্মাতা ছটকু আহমেদকে শিডিউল দেবেন বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নির্মাতা ছটকু আহমেদ জানান, সিনেমার নায়ক হিসেবে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এখনো কাউকে চূড়ান্ত করেননি। পূর্ণিমার সঙ্গে দুজনের একজনকে পেলেই আমার গল্পটা পূর্ণতা পাবে। এছাড়া গল্পের প্রয়োজনেই নায়িকা হিসেবে পূর্ণিমা আমার প্রথম পছন্দ।উল্লেখ্য, গত ২৭ মে দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। বিয়ের দুই মাসের মাথায় ২১ জুলাই খবরটি সংবাদমাধ্যমে প্রকাশ করেন তিনি। পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে তাদের। বর্তমানে আশফাকুর রহমান রবিনের সঙ্গে রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন পূর্ণিমা।গত ২৮ জুলাই বর আশফাকুর রহমানকে নিয়ে মধুচন্দ্রিমায় থাইল্যান্ড গিয়েছেন পূর্ণিমা। দু-এক দিনের মধ্যেই ঢাকায় ফিরবেন তারা।এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি। জানা যায়, বছর তিনেক আগে বিচ্ছেদ হয় তাদের। কিন্তু কি কারণে বিচ্ছেদ হয়েছে তা কখনো জানাননি এ অভিনেত্রী।