২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৪৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মদনপুরে ভূমিদস্যুদের কবল থেকে মুক্তি চায় জমির মালিক নবীহোসেন

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩ আগস্ট, ২০২২ | আপডেট: বুধবার, ৩ আগস্ট, ২০২২

বন্দরে মদনপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত ছামেদ আলী মিয়ার ছেলে ব্যবসায়ী নবীহোসেনকে প্রাননাশের হুমকিসহ তার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একই এলাকার ভূমিদস্যু মনির হোসেন ওরফে মনুগং। সম্প্রতি তিনি তার ক্রয়কৃত জমিতে গেলে মদনপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে ভূমিদস্যু মনির হোসেন ওরফে মনু,তার দুইভাই মাসুদ মাহাবুব মিলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শণ করছে বলে তিনি গনমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন।

 

বিষয়ে গত ৩০ জুলাই তিনি নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে উল্লেখিত আসামীদের বিরোদ্ধে ১৪৫ধারায় পিটিশন মামলা করেন। এমনকি জীবনের নিরাপত্তা চেয়ে ইতিপূর্বে জেলা পুলিশ সুপারের বরাবরে অভিযোগও করেন।

 

জানাগেছে,বন্দর মদনপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত ছামেদ আলী মিয়ার ছেলে ব্যবসায়ী নবীহোসেন উত্তর চানপুরপাড়া মৌজাস্থ নাসির উদ্দিন মিয়ার কাছ থেকে গত ৩বছর পূর্বে মদনপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত ছামেদ আলী মিয়ার ছেলে ব্যবসায়ী নবীহোসেন ৭শতাংশ জমি ক্রয় করেন। পরে তিনি তার ক্রয়কৃত জমিতে বিভিন্ন প্রজাতির গাছগাছালী রোপন করেন। পাশ্ববর্তী জমির মালিকানাধীণ ভূমিদস্যু একই গ্রামের মনির হোসেন ওরফে মনু,তার দুইভাই মাসুদ মাহাবুব মিলে জমির ক্রয়কৃত মালিক নবীহোসেনকে হুমকিসহ নানাভাবে হয়রানি করে আসতেছে। এমনকি ওই জমিতে কখনো বসতি করতে পারবেনা বলে হুমকি প্রদর্শণ করছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে নবীহোসেন ওই জমিতে গেলে বিভিন্ন প্রকারের উশৃঙ্খল প্রকৃতির ব্যাক্তিদের দিয়ে নানা অপপ্রচার করে বেড়াচ্ছে। অবস্থা থেকে পরিত্রান পেতে জমির মালিক নবীহোসেন উল্লেখিত ভূমিদস্যুদের কবল থেকে মুক্তি পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছে।