২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মডার্নার ২৫ লাখ টিকা উপহার পাচ্ছে বাংলাদেশ

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২৬ জুন, ২০২১ | আপডেট: শনিবার, ২৬ জুন, ২০২১

মডার্নার ২৫ লাখ করোনাভাইরাসের টিকা বাংলাদেশকে উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। দরিদ্র দেশগুলোর জন্য বিনা মূল্য করোনাভাইরাসের টিকা প্রদানে দাতাদের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স এর আওতায় এই টিকা পাবে বাংলাদেশ। আজ শনিবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। তাদের তথ্য অনুযায়ী, এই উদ্যোগের অংশ হিসেবে সারা বিশ্বে ৮ কোটি ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের জন্য ৪০০ কোটি ডলারের তহবিলের পরিকল্পনা করা হয়েছে যার ২০০ কোটি ডলার এরই মধ্যে  দিয়েছে যুক্তরাষ্ট্র। এই উদ্যোগে এককভাবে সবচেয়ে বড় অবদান রাখল দেশটি।

মহামারির সংক্রমণ রোধে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার এবং আমেরিকার জনগণ বাংলাদেশসহ গোটা বিশ্বে মহামারি ঠেকাতে টিকার সরবরাহ বাড়াতে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এক সাথে সকলে মিলে আমরা এই সংকট কাটিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব।    মডার্নার টিকা ছাড়াও, নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের ৯২ টি দেশকে ফাইজারের ৫০ কোটি ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশসহ আফ্রিকান ইউনিয়নের বিভিন্ন দেশ রয়েছে। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ বিশ্বজুড়ে মহামারি প্রতিরোধের কার্যক্রমে গতি এনে দেবে বলে আশা করা হচ্ছে।