২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:১০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে মাস্ক পরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২০

মাস্ক না পরলে করোনা সংক্রমণ স্বাস্থ্য মন্ত্রণালয় ঠেকাতে পারবে না বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন। শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, শীত আসাতে আবার করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমরা সকল মন্ত্রণালয়কে বলে দিয়েছি, মাস্ক ছাড়া কোনো সেবা দেওয়া যাবে না। নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়ন করতে হবে। তবেই করোনা সংক্রমণ প্রতিরোধ সম্ভব। যখন পৃথিবীতে করোনা ভ্যাকসিন আসবে, বাংলাদেশ সবার আগে পাবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের জন্যই শেখ হাসিনা ভ্যাকসিনের ব্যবস্থা করে রেখেছেন। জাহিদ মালেক বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে এখন হারিকেন ও কূপার আলো লাগে না। বিদ্যুৎ এর আলো জ্বলছে সমগ্র দেশ। পদ্মা সেতু, মেট্রো রেল নির্মাণ দ্রুত এগিয়ে চলছে। যেখানে ইতালি ও আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। সেখানে খুব সংখ্যক লোক মারা গেছে। আর একটা মানুষের মৃত্যু হোক আমরা তা চাই না। হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. আমজাদ হোসেন লাল মিয়া প্রমুখ। এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।