২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভোটে সাংবাদিকদের কাজে বাঁধা দিলে ৩ বছরের সাজার সুপারিশ

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

ভোটে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কাজে কেউ বাঁধা বা শারীরিকভাবে লাঞ্ছিত করলে সর্বোচ্চ ৩ বছরের সাজার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব।আহসান হাবিব বলেন, আগামী সংসদ নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে। আগামী নির্বাচনের আগে সব ভোট হবে ইভিএমে, ইউপি নির্বাচন ছাড়া ভোটে থাকবে সিসি ক্যামেরা।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহ পৌরসভার নির্বাচন বিষয়ে এক সভায় এ কথা বলেন তিনি।ইসি বলেন, ৩০০ আসনের লক্ষ থাকলেও বাজেট ঘাটতি হলে আগামী সংসদ নির্বাচনের ঝুঁকিপূর্ণ সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। কমিশনের প্রতি আস্থা ফেরাতে ইসি সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি।ঝিনাইদহ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয় এ ভোটগ্রহণ, একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৭ কেন্দ্রের ২৬৫টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনে ৮২ হাজার ৬৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৪০ হাজার ৪৪৬ জন এবং নারী ৪২ হাজার ২৪৯ জন। নির্বাচনে মেয়র পদে ৪, কাউন্সিলর পদে ৬৪ ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।