২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভূঁইফোড় অনলাইন চিহ্নিত করা হচ্ছে : তথ্যমন্ত্রী

ncitynews24
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

ভূঁইফোড় অনলাইন চিহ্নিত করে ব্যবস্থা নিতে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার নবম ওয়েজবোর্ডের সুপারিশ পরীক্ষা করে চূড়ান্ত করতে পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অনেক ভূঁইফোড় অনলাইন মিডিয়ার জন্য সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে আপনাদের কী ব্যবস্থা থাকবে- এ বিষয়ে জানতে চাইলে উপস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুরুতেই বলেন, ‘(ভূঁইফোড় অনলাইন) চিহ্নিত করছি।’

এরপর তথ্যমন্ত্রী বলেন, ‘আমি শুরু থেকেই বলেছি, কিছু অনলাইন আছে যেগুলো সত্যিকার অর্থে ভালো সংবাদ পরিবেশন করে। যেগুলোর প্রয়োজন আছে। অনলাইনের অবশ্যই প্রয়োজন আছে। এটা আজকের পৃথিবীর বাস্তবতা। কিন্তু কিছু ভূঁইফোড় অনলাইন আছে যারা সত্য সংবাদের চেয়ে প্রপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত। এগুলো চিহ্নিত করা হবে। সম্প্রচার নীতিমালা অনুযায়ী এগুলো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার একটা উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সম্প্রচার নীতিমালার আলোকে আমরা এগুলোর রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলে যেগুলো ভূঁইফোড় সেগুলো অটোমেটিক্যালি ফেজ আউট হয়ে যাবে। এ ব্যাপারে কাজ চলছে এবং সহসা আমরা এটা করব।

অনেক সময় নামসর্বস্ব পত্রিকার নামে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করতে দেখা যায়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হাছান মাহমুদ বলেন, ‘আজকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো আমরা রিভাইস করব।’