২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভুয়া সার্টিফিকেটে বিদেশ : জড়িতদের ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ | আপডেট: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

ভুয়া সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ থেকে অনেকে বিদেশে যাচ্ছেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ নির্দেশ দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন। সেটা হলো আমাদের অনেক প্রবাসী অনেকে বিভিন্ন কাজে যখন যাচ্ছেন, এরকম বিভিন্ন জায়গায় আমাদের কাছে তথ্য আসছে, ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে যাচ্ছেন তারা। ভুয়া ডাক্তার, ভুয়া ইঞ্জিনিয়ারিং- এরকম পাস করে তারা যাচ্ছেন।’মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সেক্ষেত্রে কীভাবে এই ভুয়া সার্টিফিকেট তারা নেয়, কীভাবে এই ভুয়া সার্টিফিকেটসহ তারা যায়, কারা তাদেরকে এ কাজে সহযোগিতা করে এবং তারা নিজেরাও যারা এই কাজটি করছে, তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। ওই ব্যাপারে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় তাদেরকে সহযোগিতা করবে।’এ ধরনের সংখ্যা কত—জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সংখ্যাটা বিষয় নয়। এরকম অভিযোগ প্রায়ই পাওয়া যাচ্ছে। হয়তো দেখা গেল সে আসলে ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে গেছে। ওই দেশে গিয়ে ধরা পড়েছে। তারা তো বুঝে ফেলেছে। তখন একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। ওখানে তারা একটা অস্বস্তির মধ্যে পড়ে যায়। এটাকে খুব শক্তভাবে হ্যান্ডেল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’