২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সকাল ১০:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ | আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে। এ ছাড়া এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক ব্যাখ্যায় এ তথ্য জানিয়েছে।

ব্যাখ্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, কিছু গণমাধ্যমে ‘ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। মন্ত্রণালয় এসব সংবাদে বিশেষ দৃষ্টি দিয়েছে।

ব্যাখ্যায় আরও উল্লেখ করা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের গেজেট প্রকাশ এবং ভাতাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমআইএসভুক্ত তালিকা প্রাপ্ত হয়ে তা ইতোমধ্যেই গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। জুলাই শহীদ ও জুলাই যোদ্ধার তালিকায় যে সব ভুয়া নাম অন্তর্ভুক্ত ছিল, সেগুলি যাচাই-বাছাই করে তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, গণমাধ্যমে প্রকাশিত ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম যাচাই-বাছাই করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের দ্বারা। যদি কোনো নাম ভুয়া প্রমাণিত হয়, তবে তা তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ব্যাখ্যায় জানিয়েছে, তারা জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা…