২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১১:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভাস্কর্য ও মূর্তি এক নয় : তথ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

সব মুসলিম দেশেই ভাস্কর্য আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, যারা ভাস্কর্য ও মূর্তির পার্থক্য বোঝে না তারাই এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।  তথ্যমন্ত্রী বলেন, রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য নির্মাণ হচ্ছে তা মূর্তি নয়।

আজ দুপুরে সচিবালয়ে এক প্রেসব্রিফিংয়ে তিনি আশা প্রকাশ করেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রতিবাদ জানাচ্ছে তারা অচীরেই ভাস্কর্য ও মূর্তির পার্থক্য বুঝবে। এ সময় তিনি বলেন, অনলাইনের ওটিটি কনটেন্ট যেন নিয়ম নীতির মধ্যে থাকে সে বিষয়ে সরকার কাজ করছে। বর্তমান বাস্তবতায় ওটিটি কনটেন্ট এড়ানো সুযোগ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্য সংস্কৃতি ও মূল্যবোধ যেন অক্ষুন্ন থাকে তা নিশ্চত করবে সরকার। এজন্য একটি আলাদা কমিটি গঠন করার কথাও জানান তিনি। এ ছাড়াও দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ১ হাজার কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগের কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, ব্যাংকের মাধ্যমে দেয়া কম সুদের এ ঋণ দিয়ে সিনেমা হল সংস্কার বা নতুন হল নির্মাণ করতে পারবেন উদ্যোক্তারা।