২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভারত জুড়ে অবরোধের ডাক কৃষকদের

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ‘ভারত বনধের’ ডাক দিয়েছে দেশটির কৃষক ইউনিয়নগুলো। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অবরোধ চলেছিল। এই সময়ে বন্ধ থাকবে পরিবহন সেবা, অফিস ও দোকানপাট। এছাড়া কৃষকেরা মহাসড়ক ও টোল প্লাজা অবরোধ করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে কৃষকদের সাথে দেশটির ১১ বিরোধী দলসহ সঙ্গ দিচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্ররা। তবে আন্দোলনকারী কৃষকরা তাদের আন্দোলন মঞ্চে কোনও রাজনৈতিক নেতাকে অনুমতি প্রদান করবে না। এমনকি কোন ভাবেই সংঘাতে জড়াবে না। যে কোনও মূল্যে আন্দোলনকারীদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে কৃষক সংগঠনগুলো।​

হাউস অ্যারেস্টে কেজরিওয়াল! সোমবার সিংঘু বর্ডারে কৃষকদের সঙ্গে দেখা করেছিলেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন ৷ এরপর থেকে কেজরিওয়ালের বাড়ির চারপাশে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে পুলিশ ৷ গৃহমন্ত্রকের নির্দেশে কেজরিওয়ালকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে।

সোমবার দিল্লির সিঙ্ঘু সীমান্তে দেশটির কৃষক নেতা দর্শন পাল বলেন, (মঙ্গলবার) গোটা দিন বনধ পালন করা হবে। চাকা জ্যাম করা হবে বিকেল ৩টা পর্যন্ত। তবে যাই হোক আমরা কৃষকদের আন্দোলন মঞ্চে কোনও রাজনৈতিক নেতাকে উঠতে দেব না।