২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:৩০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভারতে নারী নির্যাতন বেড়েছে ১৫ শতাংশ

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ | আপডেট: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হওয়া এক সমীক্ষায় দেখা গেছে, দেশটিতে এক লাফে ১৫ শতাংশ বেড়েছে নারী নির্যাতন। সংখ্যার বিচারে নারী নির্যাতনের ঘটনায় রাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ।পুরো ভারতে ২০২১ সালে নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে ৪ লাখ ২৮ হাজার ২৭৮টি। যা ২০২০ সালের তুলনায় প্রায় ১৫.৩ শতাংশ বেশি, বলছে ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ বা ‘এনসিআরবি’।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হওয়া দেশব্যাপী এই সমীক্ষায়, সংখ্যার বিচারে নারী নির্যাতনের ঘটনায় রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সবচেয়ে নীচে রয়েছে নাগাল্যান্ড। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে দিল্লিতে।  ১৯ টি মেট্রোপলিটন শহরের মধ্যেও এই বিচারে শীর্ষে রয়েছে দিল্লি। সবচেয়ে নিরাপদ শহর কলকাতা।কেবল ধর্ষণের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে রাজস্থান। ২০২১ সালে রাজস্থানে মোট ৬ হাজার ৩৩৭টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মধ্যপ্রদেশ ও উত্তর-প্রদেশ। ধর্ষণের মামলার নিরিখেও সবার নিচে রয়েছে নাগাল্যান্ড। ২০২১ সালে চারটি ধর্ষণের মামলা হয়েছে নাগাল্যান্ডে।বাড়ির ভেতরেও সুরক্ষিত নন নারীদের একটি বড় অংশ। দেশটির জাতীয় সমীক্ষা অনুযায়ী, নারী নির্যাতনের মামলার মধ্যে সবচেয়ে বেশি ‘স্বামী ও তার পরিবারের দ্বারা নির্যাতন’-এর ঘটনা। নারী নির্যাতনের ৩১.৮ শতাংশই এই ধরনের ঘটনা। গার্হস্থ্য হিংসার ঘটনায়, স্বামী ও শ্বশুরবাড়ির লোকের হাতে নির্যাতনের সংখ্যায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সমীক্ষা বলছে, ২০২১ সালে ৪৯৮-এ ধারাতে পশ্চিমবঙ্গে মামলা হয়েছে মোট ১৯ হাজার ৯৫২টি।
তথ্যসূত্র : আনন্দবাজার অনলাইন