২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৪৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না ভারত। ইংলিশদের বিপক্ষে স্রেফ উড়ে গেল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। ব্যাটে-বলে কোনো সুযোগই ছিল না ভারতের। ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালিয়ে যান ইংলিশ অধিনায়ক জস বাটলার ও অ্যালেক্স হেলস। এই দুই ওপেনারের ৯৬ বলে ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৪ বল আগেই ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের অ্যাডিলেড ওভালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। ৫ বলে মাত্র ৫ রানে ফেরেন লোকেশ রাহুল। এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার রোহিত শর্মা। দলীয় ৫৬ রানে ২৮ বলে মাত্র ২৭ রান করে ফেরেন ভারতের এই অধিনায়ক। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবকে হাত খুলে খেলার সুযোগ দেননি আদিল রশিদ। তার শিকার হয়ে ১০ বলে ১৪ রানে ফেরেন সূর্যকুমার। ৭৬ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি। এরপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ৪০ বলে ৬১ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ৪০ বলে ৫০ রান করে ফেরেন কোহলি। বিরাট কোহলি আউট হওয়ার পর তাণ্ডব চালিয়ে যান পান্ডিয়া। তার ৩৩ বলের তিন চার আর ৫টি ছক্কায় সাজানো ৬৩ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬৮ রান করে ভারত।