২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভারতকে হারিয়ে কমনওয়েলথ গেমসের সোনা জিতল অস্ট্রেলিয়া

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৮ আগস্ট, ২০২২ | আপডেট: সোমবার, ৮ আগস্ট, ২০২২

নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার জয়রথ ছুটছেই। শেষ টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জিতেছিল তাঁরা। এবার বার্মিংহামের কমনওয়েলথ গেমসেও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নারীরা। ফাইনালে ভারতকে ৯ রানে হারিয়ে সোনা জিতেছে তাঁরা। ভারতের চিত্রটা আবার বিপরীত। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নেমে বারবার ধাক্কা খাচ্ছে অস্ট্রেলিয়ার কাছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার কমনওয়েলথ গেমসের ফাইনালেও তাঁদের কাছে হারল ভারতের নারী দল। ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের নারীরা জয়ের কাছাকাছি ছিল। শেষ ৩০ বলে তাঁদের দরকার ৪৪ রান হাতে ছিল ৭ উইকেট। অ্যাশলি গার্ডনারের পরপর দুই বলে পূজা ভাস্ত্রেকর ১ ও অধিনায়ক হারমিনপ্রীত কৌর ৬৫ রান করে আউট হলে ম্যাচ জয়ের আশা শেষ হয় ভারতীয়দের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। শেষপর্যন্ত তিন বল বাকি থাকতেই ১৫২ রানে অলআউট হয় হারমিনপ্রীতের দল ।

এজবাস্টনে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া রান তোলে ৮ উইকেটে ১৬১ রান। দলের সর্বোচ্চ রান করেন ওপেনার বেথ মুনি ৪১ বলে ৬১ রান। অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া গার্ডনার ব্যাটিংয়েও দারুণ অবদান রেখেছেন। এই অলরাউন্ডার ১৫ বলে ২৫ রান করেছেন।