২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:২৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভাঙ্গায় ছেলের হাতে বাবা খুন

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ | আপডেট: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

ফরিদপুরের ভাঙ্গায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ফকির (৪৫) নামের এক বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (১০ ডিসেম্বর) রাত ৮:৩০টায় পৌরসভার ছিলাধরচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ধারালো ছুড়ি দিয়ে পিতাকে আঘাত করে নাঈম ফকির (১৭)। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।প্রতিবেশীরা জানান, কিবরিয়া মাঝেমধ্যেই নেশাগ্রস্ত হয়ে তার স্ত্রীকে মারধর করত। এই নিয়ে বাবা-ছেলের মধ্যে  পারিবারিক কলহ চলছিল।নিহতের বোন রাবেয়া বেগম জানান, তিনি খবর পেয়ে ভাইয়ের (কিবরিয়া) লাশ দেখতে হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর ব্যাপারে তিনি কিছু জানেন না। নিহতের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, পারিবারিক কলহে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পরে খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।