২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বড়লেখায় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির সম্মাননা প্রদান 

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

মানবাধিকার সংগঠন সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সোয়েব আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীম আল ইমরান,ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা জনাব তাজ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা রাহেনা বেগম হাসনা ও বড়লেখা থানা অফিসার ইনচার্জ জনাব জাহাংগীর হোসেন সরদারকে সম্মাননা স্মারক প্রদান করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব সোয়েব আহমেদ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আল ইমরান, যুব সমাজের প্রিয়জন ও ভাইস চেয়ারম্যান জনাব তাজ উদ্দিন, বার বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা রাহেনা বেগম হাসনা ও বড়লেখা থানার অফিসার ইনচার্জ জনাব জাহাংগীর হোসেন সরদার। বক্তাগণ তাদের বক্তব্যে সাকসেস হিউম্যন রাইটস সোসাইটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংগঠনের কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সংগঠনের সভাপতি জনাব আব্দুল মান্নান(ইউপি সদস্য) এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহীন খান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জনাব মতছির আলী মাষ্টার,শুভাকাখী ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর বাংলাদেশ প্রতিনিধি শামীম আহমেদ মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কামাল আহমেদ ও ইকবাল হোসেন।উপস্থিত ছিলেন একলাস আহমদ,ইউপি সদস্য সারোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।