২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ব্রাজিলে করোনায় একদিনে আরও ৩৭৮০ জনের মৃত্যু

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩১ মার্চ, ২০২১ | আপডেট: বুধবার, ৩১ মার্চ, ২০২১

কোভিড-১৯ মহামারি বিধ্বংসী রূপ নিয়েছে ব্রাজিলে।  করোনার দ্বিতীয় ঢেউয়ে রোজ অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন।  মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। দেশটিতে একদিনেই মারা গেছেন তিন হাজার ৭৮০ জন। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত লাতিন আমেরিকার দেশটিতে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ব্রাজিলে তিন হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ১৭ হাজার ৬৪৬ জনে।

আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৪৯৪ জন। এতে করে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল এক কোটি ২৬ লাখ ৫০ হাজারে। এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ১১ লাখ মানুষ করোনা থেকে সেরে উঠেছেন। ২১৩ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে যুক্তরাষ্ট্রের পরই বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে করোনা মহামারিতে। এদিকে করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের বুধবার সকালের তথ্যানুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে তিন হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশটিতে তিন লাখ ১৭ হাজার ৯৩৬ জনের মৃত্যু হয়।  সুস্থ হয়েছেন এক কোটি ১০ লাখ ৭৪ হাজার ৪৮৩ জন।  আর মোট সংক্রমণ ১ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এই সময়ে নতুন করে প্রায় ৫ লাখ ৪২ হাজার সংক্রমিত হয়েছে যা আগের দিন ছিল চার লাখ ৪৫ হাজার। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ হাজার ৮৬৬ জনের মৃত্যু হয়েছে আগের দিন এই সংখ্যা ছিল সাত হাজার ৫৯৫ জন। করোনার বৈশ্বিক সংক্রমণ ১২ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ লাখ ১৫ হাজার ৮৯৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৩৯ লাখ সাড়ে ২৩ হাজারের বেশি।