২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৪০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বুবলীর সঙ্গে বিচ্ছেদ না হলেও কোনো সম্পর্ক নেই: শাকিব খান

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

দেশের বিনোদন মাধ্যমে এখন আলোচনা-সমালোচনার বিষয় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলীর সম্পর্ক। প্রথমে অভিনেত্রীর বেবি বাম্পের ছবি প্রকাশ ও কয়েকদিন পরে আড়াই বছর বয়সী ছেলের ছবি প্রকাশ্যে আনেন দুই তারকা। তারপর থেকে তাদের বিষয়টি ‘টক অব দ্যা কান্ট্রি’তে রূপ নিয়েছে।শাকিব-বুবলীর ইস্যু নিয়ে যখন সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম তোলপাড়, সেই সময় শাকিব খানের সঙ্গে অন্য এক অভিনেত্রীর নাম জড়িয়ে শুরু হয় প্রেমের গুঞ্জন। সেই বিষয়ে প্রথমে হুঁশিয়ার করে পরে সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এই তারকার পক্ষে। এরই মাঝে আবার শাকিব-বুবলীর মধ্যে সম্পর্ক এখনো রয়েছে কিনা—তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা।

শাকিব-বুবলীর মধ্যে এখনো বিবাহ বিচ্ছেদ না হলেও তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢালিউড সুপারস্টার। দেশের একটি জাতীয় গণমাধ্যমকে সম্প্রতি আলাপকালে এমনটাই জানিয়েছেন শাকিব খান।তিনি জানিয়েছেন, মানুষ কি দেখে বোঝে না, আমাদের (শাকিব-বুবলী) মধ্যে কোনো সম্পর্ক নেই এখন! এমনিতেই তো তাদের বোঝা উচিত আমাদের দূরত্বের কথা। সে (বুবলী) নয় মাস আগে আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আর এর অর্থ কী সবার দ্বারে দ্বারে গিয়ে বুঝিয়ে আসতে হবে? একসময় মানুষ এমনিই জানবে আমাদের সম্পর্ক কোনো পর্যায়ে রয়েছে। তাদের এমনিই বোঝা উচিত এই দূরত্বের কথা।এই নায়ক আরও জানিয়েছেন, আমি কি বুবলীকে সন্তানের কথা আড়াল রাখতে বলেছিলাম। ক্যারিয়ারের কথা ভেবে সে নিজেই প্রকাশ করেননি। তাকে তো মুখ বন্ধ রাখতে বলিনি আমি। মাঝে সে অনেক কিছুই করেছে। সব খবরই তো আমার কাছে আসে। সেই সব কথা থাক।শাকিব খান জানিয়েছেন, আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছুই বলা যায় না। সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে। ওর কথা ভেবে অনেক কিছু বলতে পারি না। ভবিষ্যতে সন্তানের খারাপ কিছু হোক তা চাই না। আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। ওদের নিয়ে ভবিষ্যতের পথ পাড়ি দিতে চাই।