২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বুবলীর কন্যা সন্তান জন্মের গুঞ্জন!

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

ঢালিউড পাড়ায় বেশ আলোড়ন! অভিনেত্রী শবনম বুবলী কন্যা সন্তানের মা হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
দীর্ঘ সময় বুবলীর অনুপস্থিতির কারণে মা হওয়ার গুঞ্জন দানা বাধে বহু আগেই। গেল বছরের সেপ্টেম্বরে এমন গুঞ্জন শোনা গিয়েছিল ঢাকাই ফিল্মপাড়ায়। তবে শুরু থেকেই মুখ বন্ধ রেখেছেন শাকিব-বুবলী। সে সময় অবশ্য আড়ালে ছিলেন  ‍বুবলী। আমেরিকার নিউইয়র্কের লং আইল্যান্ডে ছিলেন এ নায়িকা। ২০২০ সালের নভেম্বরের শেষ দিকে দেশে ফিরেছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান শবনম বুবলী।

দেশে ফিরে নতুন ফিটনেসে ছবি প্রকাশ করেন বুবলী। তার চারদিন পর দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। কেন আড়ালে ছিলেন? এ প্রশ্নের উত্তরও দেন। তবে তাতেও বিষয়টি পরিস্কার হয়নি। শাকিব-বুবলীর কন্যা সন্তান হওয়া নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে চলচ্চিত্র সংশ্লিষ্টদের স্ট্যাটাস। আকারে-ইঙ্গিতে অনেকেই বোঝাতে চেয়েছেন বুবলীর মা হওয়ার সত্যতা। তবে বুবলী যেহেতু প্রকাশ্যে এসেছেন, সময় হলেই এ ব্যাপারে সব পরিষ্কার করবেন তিনি। তার মানে বুবলীর নাটকের শেষ দৃশ্য এখনও বাকি। এখন অপেক্ষা শুধু শেষ দৃশ্য সামনে আসার, অপেক্ষা সত্য প্রকাশের। এদিকে, মঙ্গলবার (৫ জানুয়ারি) দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম বুবলীর কাছে জানতে চেয়েছিল, সাড়ে ৯ মাস যুক্তরাষ্ট্রে কী করে কেটেছে? উত্তরে বিষয়টি ‘ব্যক্তিগত’ বলে মন্তব্য করেন বুবলী।

আড়ালে থাকার সময়টাতে মা হয়েছেন বলে খবর ছড়ানোর বিষয়ে প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আসলে আমার প্রেম, বিয়ে, সংসার, সন্তান নিয়ে সব সময় নানা ধরনের কথা হয়েছে। আমার কাছে মনে হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না–ই বলি….। একজন মানুষের সবচেয়ে ব্যক্তিগত বিষয় যখন তিনি জানাতে চান না, বারবার জানতে চেষ্টা করাটা বিব্রতকর, অস্বস্তিকর। সন্তান, বিয়ে—একজন মেয়ের জীবনের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায়, তাই এই বিষয়গুলো নিয়ে কথা অত্যন্ত সম্মানের সঙ্গেই বলা উচিত।’ সন্তান হওয়ার গুঞ্জনের সত্যতা জানতে দুদিন ধরে বুবলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। ওদিকে, একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া গেছে শাকিব খানের ব্যক্তিগত মুঠোফোন নাম্বারটি।