২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৩৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিয়ে করছেন পূজা হেগড়ে

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ | আপডেট: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

বলিউডে বাজছে একের পর এক বিয়ের সানাই। এবার সামনে আসল আরেক বলিউড অভিনেত্রী বিয়ের খবর। তিনি হলেন সালমান খানের নায়িকা পূজা হেগড়ে। শোনা গিয়েছিল ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার শুটিংয়ের সময় ভাইজানের সঙ্গে প্রেম করছিলেন পূজা। তখন সালমান বা পূজা কেউ কোনো কথা বলেনি এই খবরে।এতে অনেকেই ধরে নিয়েছিল প্রেমের গুঞ্জন সত্য। কিন্তু গুঞ্জনে জল ঢেলে দিলো পূজার বিয়ের খবর। নাহ! সালমান খান নয়, পূজা বিয়ে করতে যাচ্ছেন মুম্বাইয়ের এক ক্রিকেটারকে। শোনা যাচ্ছে, এই ক্রিকেটারের সঙ্গে বেশ কয়েক দিন ধরে মেলামেশা করছেন পূজা। তারসঙ্গে নাকি সবকিছু পাকাপাকি হয়ে আছে। বাকি শুধু বিয়ের পিড়িতে বসার। বিয়ে বা প্রেম কোন বিষয়েই এখন মুখ খুলছেন না অভিনেত্রী।

কে এই ক্রিকেটার? তা এখনো জানা যায়নি। অভিনেত্রীও প্রকাশ করেননি তার নাম। তবে বিভিন্ন সূত্র বলছে ভারতের জাতীয় দলের এক ক্রিকেটারের নাম। তিনি হলেন ভারতের টপ অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। এই সুত্র সঠিক কিনা তাও বলতে নারাজ অভিনেত্রী। তবে খুব শিগগিরই জীবনসঙ্গীর নাম প্রকাশ করবেন বলে জানান পূজা হেগড়ে।সিনেমার ক্যারিয়ারে এখনো পর্যন্ত খুব একটা সফল নন পূজা। হৃতিকের সঙ্গে ‘মহেঞ্জোদারো’ দিয়ে বলিউডে পা রাখেন পূজা। এর পর ‘রাধে শ্য়াম’, ‘সার্কাস’, ‘বিস্ট’-এর মতো চলচ্চিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে বলিউডেও নিয়মিত কাজ করছেন।
খবর টাইমস অব ইন্ডিয়া