২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিহারে ভেজাল মদপানে ৯ জনের মৃত্যু

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ | আপডেট: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

ভারতের বিহার রাজ্যে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু হয়েছে। কেবল তাই নয়, ওই মদ পানের পর দৃষ্টিশক্তি হারিয়েছেন অন্তত আরও ১৭ জন। ঘটনা বিহারের সরন জেলার। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্ক্রলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ভেজাল মদ পানের পর যারা মারা গেছেন তাঁদের মধ্যে ৭ জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন—চন্দন কুমার, কমল মাহাতো, ওম নাথ মাহাতো, চন্দেশ্বর মাহাতো, সাকালদ্বীপ মাহাতো, ধানিরাম মাহাতো এবং রাজনাথ মাহাতো। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি। নিহতরা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। নিহতদের মধ্যে অনেকেই জেলার ধানুকাতলি গ্রাম থেকে ওই ভেজাল মদ কিনেছিলেন।

এদিকে, দৃষ্টিশক্তি হারানোর মধ্যে ১১ জনকে বর্তমানে ছাপড়া শহরের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি কয়জনকে বিহারের রাজধানী পাটনার পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরন জেলার পুলিশ সুপার সন্তোষ কুমার বলেছেন, কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। মারহাউরা এবং ভেলদি পুলিশ স্টেশন কারা এসব মদ চোরাচালান এবং বিক্রয়ের সঙ্গে জড়িত তার খোঁজে অভিযান চালাচ্ছে। তিনি বলেছেন, ‘এই অভিযান শেষ করার আগেই আমরা এই কাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে সক্ষম হব।’

২০১৬ সালের এপ্রিল মাসে রাজ্যে মদ পান ও বিক্রির বিষয়টি অবৈধ ঘোষণা করা হয়। কিন্তু তারপরও রাজ্যটিতে ভেজাল মদ পানে অসুস্থ হয়ে পড়া এবং মৃত্যুর ঘটনা থেমে নেই। কেবল বিহার নয়, ভারতের বিভিন্ন রাজ্যেই এমন মদ পানে মৃত্যুর ঘটনাটি প্রায় নিয়মিত। এর আগে, গত জুলাই মাসেই ভারতের গুজরাটে বুতাদ জেলায় ভেজাল মদপানে ৪২ জনের মৃত্যু হয়েছে।