২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:২২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বের ৮০ দেশে সফটওয়্যার রফতানি করছে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

বিশ্বের ৮০টি দেশে বাংলাদেশ সফটওয়্যার রফতানি করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, নাইজেরিয়া ও নেপালে কম্পিউটার এবং যুক্তরাষ্ট্রে মোবাইল রফতানিও করা হচ্ছে।  রাজধানীতে অনলাইনে মার্চেন্ট বে লিমিটেডে এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শনিবার এসব কথা বলেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার দূরদর্শী পরিকল্পনা নেয়ার পাশাপাশি তা বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ রফতানিকারক দেশে রূপান্তরিত হয়েছে। তিনি বলেন, আমরা এরইমধ্যে অতীতের শতশত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে চতুর্থ শিল্প বিপ্লবে শিল্পোন্নত বিশ্বের সমান্তরালে চলার সক্ষমতা অর্জন করেছি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরো বলেন, আমরা সৌদি আরবে আইওটি ডিভাইস রফতানি করছি। বাংলাদেশে উৎপাদিত মোবাইল থেকে দেশের শতকরা ৮২ ভাগ মোবাইলের চাহিদা পূরণ হচ্ছে। ৫জি মোবাইল উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইন্টারনেট সুবিধা দেশের প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের তিন হাজার আটশ ইউনিয়নে এরইমধ্যে দ্রুতগতির ব্রডব্যান্ড সংযুক্তি পৌঁছে গেছে। দুর্গম চর, হাওর ও দ্বীপসহ অবশিষ্ট প্রায় ৭৩৮টি ইউনিয়নে ব্রডব্যান্ডে ইন্টারনেট পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে কিছু কিছু দুর্গম এলাকায় আমরা নেটওয়ার্ক পৌঁছে দেয়ার কাজ করছি।  অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্চেন্ট বে’র প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা সায়েম আহমেদ। এতে এমপি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, সায়েম গ্রুপের কর্ণধার মনির হোসেন বক্তব্য রাখেন।